1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Title :
বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ

পাবনার সাঁথিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় যুবক কারাগারে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ২.৩২ পিএম
  • ৪৬২ Time View

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শরীফ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাঁথিয়া উপজেলার স্বরূপ গ্রামে এ ঘটনা ঘটে।

শরীফ হোসেন সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরূপ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গতকাল বুধবার (২৫ অক্টোবর) তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলা ও স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। এসময় শরীফ হোসেন ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এতে মেয়েটি চিৎকার শুরু করলে পরিবারের লোকজন যুবককে আটক করে। খবর পেয়ে পুলিশ রাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে বুধবার থানায় মামলা করেন। এরপর যুবককে পুলিশ গ্রেফতার দেখায়।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেফতার যুবককে আদালতে পাঠান হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com