1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

শুভ জন্মদিন পরীমণি

  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৫.১৮ পিএম
  • ২৪৪ Time View

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির জন্মদিন আজ (২৪ অক্টোবর)। জন্মদিনে পরিবারের সদস্য, বন্ধু-স্বজনদের পাশাপাশি ভক্ত ও সহকর্মীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন নানা মাধ্যমে। এ ভালোবাসা উপভোগ করছেন অভিনেত্রী।

এদিকে গত ২২ অক্টোবর (রোববার) সন্ধ্যায় শুটিংয়ের ফাঁকেই নিজের চলমান ব্যস্ততা, ক্যারিয়ার গ্রাফ ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন পরীমণি।

সে সময় তিনি বলেছিলেন, ‘এবারের জন্মদিনে কোনো আয়োজন করব না। কেননা, বেশ কদিন ধরেই আমার (পরীমণি) নানাভাই অসুস্থ। তিনি এখনও হাসপাতালে ভর্তি। আর আমি প্রতিবছরই নানার হাত ধরেই একসঙ্গে কেক কাটি। আপনারা জানেন, আমার নানা আমার জন্য কী। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম। তাই এবার আগের মতো জন্মদিনটি পালন করতে পারছি না। তবে পরে একদিন সবাইকে নিয়ে উদ্‌যাপনের চেষ্টা করব।’

এদিকে পরীমণিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখক, নাট্যকার ও সাংবাদিক গোলাম রাব্বানী লেখেন, ‘পরী আসলে সাহসের প্রতিশব্দ, পরী একটা ট্যাবু ভাঙার নাম। প্রচলিত ছকে ব্যাকরণে পরীকে বাঁধা যায় না। পরী তার নিজের রাজ্যে নিজেই রাজা নিজেই রানি। বুকটান, মাথা উঁচু করেই কেটে যাক বাকিটা জীবন। শুভ হোক মানব জনম প্রিয় পরী।’

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন নায়িকাকে।

এদিকে দীর্ঘ বিরতির পর শুটিং শুরু করেছেন পরী। বর্তমানে ‘ডোডোর গল্প’ সিনেমার শুঠিংয়ে ব্যস্ত অভিনেত্রী। এ সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com