1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Title :
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (২১-২৭ অক্টোবর)

  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ১১.২৫ এএম
  • ৪৯৭ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): পুরোনো কোনো সমস্যার সমাধান হবে। ব্যবসায়িক বিনিয়োগে সফলতা পাবেন। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ পাবেন। পারিবারিক সম্পর্ক ভালো যাবে। আর্থিক চাপে থাকবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): শারীরিক বিষয়ে সতর্ক থাকুন। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে।আপনার মনোবল চাঙা থাকবে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। কারো অসুস্থতাজনিত ব্যয় বাড়তে পারে।। শরীর ভালো যাবে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): মতানৈক্য এড়িয়ে চলুন। কাজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করুন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখুন। জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন। পেশাগত কাজে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। প্রেম ও রোমান্টিক যোগাযোগ শুভ।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): আর্থিক লেনদেন ও বিনিয়োগে সতর্ক থাকুন। আর্থিক ভাগ্য শুভ। সিদ্ধান্ত গ্রহণে মনোবল দৃঢ় করতে হবে। সপ্তাহের শুরুতে মানসিক অস্থিরতা বাড়বে। দাম্পত্য ও পারিবারিক সম্পর্কে সচেতন হোন। পেশাগত কাজে উন্নতির সম্ভাবনা আছে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। মানসিক চাপে স্নায়ুবিক রোগে ভুগতে পারেন। কাজের জায়গায় অগ্রগতি কম হবে। দাম্পত্য কলহ বাড়তে পারে। ভ্রমণের সম্ভাবনা আছে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সবক্ষেত্রে অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। সন্তানের কোনো বিষয় দুশ্চিন্তার কারণ হতে পারে। পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): অতিরিক্ত আবেগের কারণে মানসিক কষ্ট পাবেন। গবেষণামূলক কাজে সফলতা পাবেন।  ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপে থাকবেন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। অপ্রত্যাশিত কারণে আর্থিক ক্ষতি হতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মের জায়গায় কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। শত্রুতামূলক ক্ষতির ব্যাপারে সতর্ক থাকুন। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। আর্থিকভাবে লাভবান হতে পারেন। রাগ বা জেদ নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): যেকোনো সিদ্ধান্ত ধীর স্থিরভাবে গ্রহণ করুন। অপ্রত্যাশিত ব্যয়ের কারণে আর্থিক চাপে পড়বেন। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। আপনার দৃঢ় প্রত্যয় সাফল্য সহায়ক হবে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দীর্ঘসূত্রিতা কাজের উন্নতির ক্ষেত্রে অন্তরায় হবে। কোনো সূত্র থেকে অর্থ পেতে পারেন। মানসিক অস্থিরতা বাড়বে। চাকরিসংক্রান্ত যোগাযোগ শুভ। প্রিয়জনদের কারো দ্বারা মানসিক কষ্ট পাবেন। পেশাজীবীদের সুনাম বাড়বে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যতিক্রমধর্মী কাজে সফলতা পাবেন। প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পারিবারিক ও কর্মজীবনে টেনশনে থাকবেন। বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ। ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মানসিক হীনমন্যতায় ভুগবেন। আর্থিক দেখতে আমার ভালো যাবে না। প্রেম সংক্রান্ত যোগাযোগ শুভ। কেউ কথার বড় খেলাপ করতে পারে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। কোথাও আনন্দ ভ্রমণে যেতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com