1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

অস্ট্রেলিয়ার বিপক্ষেও দাপুটে জয় পেল দক্ষিণ আফ্রিকা

  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ১১.২৬ এএম
  • ২৫৪ Time View

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল। সেই দাপট অস্ট্রেলিয়ার বিপক্ষেও অব্যাহত রাখলো দক্ষিণ আফ্রিকা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তারা হারালো ১৩৪ রানের ব্যবধানে।

লক্ষ্ণৌর ইকানা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা এদিন আগে ব্যাট করে কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩১১ রান সংগ্রহ করে। জবাবে ৪০.৫ ওভারে ১৭৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

রান তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি অজিরা। ৭০ রান তুলতেই তারা হারিয়ে বসে ৬ উইকেট। মিচেল মার্শ (৭), ডেভিড ওয়ার্নার (১৩), স্টিভেন স্মিথ (১৯), জশ ইংলিস (৫), গ্লেন ম্যাক্সওয়েল (৩) ও মার্কাস স্টয়েনিস (৫) সাজঘরে ফেরেন কাগিসু রাবাদা, মার্কো জানসেন, কেশব মহারাজ ও লুঙ্গি এনগিদির শিকার হয়ে।

একমাত্র লড়াই করেন মার্নাস ল্যাবুশেন। তিনি ৩ চারে সর্বোচ্চ ৪৬ রান করেন। শেষদিকে মিচেল স্টার্ক ৩ চারে ২৭ ও প্যাট কামিন্স ৪ চারে ২২ রান করে ব্যবধান কমান।

বল হাতে দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদা ৮ ওভারে ১ মেডেনসহ ৩৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন জানসেন, মহারাজ ও শামসি।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ও ডি কক। তারা ১৯.৩ ওভারেই তুলে ফেলেন ১০৮ রান। এই রানের মাথায় গ্লেন ম্যাক্সওয়েলের বলে বোল্ড হয়ে যান ডি কক। ৫৫ বল খেলে ২ চারে ৩৫ রান করেন তিনি।

১৫৮ রানের মাথায় নতুন ব্যাটসম্যান রাসি ফন ডের ডুসেন অ্যাডাম জাম্পার বলে আউট হন। ২ চারে তিনি করে যান ২৬ রান।

সেখান থেকে ডি কক ও মার্করাম দ্রুত রান তুলতে থাকেন। ডি ককের সেঞ্চুরিতে ৩৫ ওভারের আগেই তারা প্রায় ২০০ রান তুলে ফেলেছিলেন। কিন্তু এ সময় ম্যাক্সওয়েলের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ডি কক। ১০৬ বল খেলে ৮টি চার ও ৫ ছক্কায় ১০৯ রান করে যান তিনি।

এরপর মার্করাম হাত খুলে মারতে শুরু করেন। ৪৪ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৫৬ রান করে দলীয় ২৬৩ রানের মাথায় মাঠ ছাড়েন তিনি।

শেষদিকে হেনরিক ক্লাসেনের ২৯, মার্কো জানসেনের ২৬ ও ডেভিড মিলারের ১৭ রানের ইনিংসে ভর করে ৩১১ রানের পুঁজি পায় প্রোটিয়ারা।

বল হাতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন জশ হ্যাজলেউড, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com