1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৯.২৬ পিএম
  • ২৮০ Time View

ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা দলটি ইংল্যান্ডের বিপক্ষে ৩৬৫ রানের বিশাল টার্গেট তাড়ায় ২২৭ রানে অলআউট হয়।

টাইগারদের ১৩৭ রানে হারিয়ে জয়ে ফিরল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্বকাপের চলতি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে স্রেফ উড়ে যায় ব্রিটিশরা।

মঙ্গলবার ভারতের ধর্মশালায় বিশ্বকাপের ১৩তম আসরের সপ্তম ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে রানের বন্যা বইয়ে দেয় ইংল্যান্ড।

ডেভিড মালানের ১০৭ বলের ১৬টি চার আর ৫টি ছক্কায় গড়া ১৪০, জো রুটের ৮২ বলে ৬টি চার আর এক ছক্কায় সাজানো ৮২ এবং জনি বেয়ারস্টোর ৫৯ বলে ৮টি চারের সাহায্যে গড়া ৫২ রানের সুপাদে ৯ উইকেটে ৩৬৪ রান করে ইংল্যান্ড।

টার্গেট তাড়া করতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান ওপেনার লিটন কুমার দাস ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তারা পঞ্চম উইকেটে ৭৫ বলে ৭২ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন।

দলীয় ১২১ রানে সাজঘরে ফেরার আগে ৬৬ বলে ৭টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৭৬ রান করে ফেরেন লিটন।

লিটন আউট হওয়ার পর দলকে বেশি দূর এগিয়ে নিতে পারেননি মুশফিকুর রহিম। তিনি ১৬৪ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৬৪ বলে চার বাউন্ডারিতে ৫১ রান করেন।

এরপর দলের পরাজয়ের ব্যবধান কমাতে চেষ্টা করে যান তাওহিদ হৃদয়রা। তাওহিদ ৩৯ রানে আউট হন। লেজের ব্যাটসম্যানরা ভালো কিছু করতে না পারায় শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com