1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Title :
রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন সুজ ব্যবসা সম্প্রসারণে সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

বিশ্বকাপে বাংলাদেশের সূচি

  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ১১.০১ এএম
  • ২৪৯ Time View

বিশ্বকাপের ডামাডোল বেজে উঠেছে পুরো ক্রিকেট বিশ্বে। সেই বাজনার সপ্তসুরে কাঁপছে বাংলাদেশও। বড় স্বপ্ন নিয়ে বৈশ্বিক আসরের এই টুর্নামেন্টের প্রথম পর্বে ৯টি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। এক নজরে বাংলাদেশের সেই সূচি দেখে নেয়া যাক।

আগামী ৭ অক্টোবর সকাল ১১টায় ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ভারত বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশের। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগার বাহিনী।


বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের নয় ম্যাচের সূচি-

    ক্রম    তারিখ ও বার  প্রতিপক্ষ         সময় ভেন্যু
প্রথম ম্যাচ৭ অক্টোবর, শনিবারআফগানিস্তানসকাল ১১টাধর্মশালা
দ্বিতীয় ম্যাচ১০ অক্টোবর, মঙ্গলবারইংল্যান্ডসকাল ১১টাধর্মশালা
তৃতীয় ম্যাচ১৩ অক্টোবর, শুক্রবারনিউজিল্যান্ডদুপুর ২টা ৩০ মিনিটচেন্নাই
চতুর্থ ম্যাচ১৯ অক্টোবর, বৃহস্পতিবারভারতদুপুর ২টা ৩০ মিনিটপুনে
পঞ্চম ম্যাচ২৪ অক্টোবর, মঙ্গলবারদক্ষিণ আফ্রিকাদুপুর ২টা ৩০ মিনিটমুম্বাই
ষষ্ঠ ম্যাচ২৮ অক্টোবর, শনিবারনেদারল্যান্ডসদুপুর ২টা ৩০ মিনিটকলকাতা
সপ্তম ম্যাচ৩১ অক্টোবর, মঙ্গলবারপাকিস্তানদুপুর ২টা ৩০ মিনিটকলকাতা
অষ্টম ম্যাচ৬ নভেম্বর, সোমবারশ্রীলঙ্কাদুপুর ২টা ৩০ মিনিটদিল্লি
নবম ম্যাচ১১ নভেম্বর, শনিবারঅস্ট্রেলিয়াসকাল ১১টাপুনে

এবারের বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের। এছাড়া চোটের কারণে ছিটকে গেছেন গুরুত্বপূর্ণ পেসার এবাদত হোসেন। 

প্রসঙ্গত, আগমী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় মাঠে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এ বছর বাংলাদেশসহ মোট ১০টি দেশ অংশ নিচ্ছে বৈশ্বিক এই আসরে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর দুপুর আড়াইটায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com