1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (২৩-২৯ সেপ্টেম্বর)

  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১.২৫ এএম
  • ৩২৩ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): ইতিবাচক থাকুন। শারীরিক বিষয়ে সমস্যা হতে পারে। প্রতিবন্ধকতাকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করুন। বহুমুখী তৎপরতাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক লেনদেনে সচেতন হলে ভালো হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): সুনাম ও মর্যাদা বাড়বে। জীবনের প্রতি মুক্ত ও উদার দৃষ্টিভঙ্গী দিয়ে অবসাদ নিরাময় করুন। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো রাখুন। অন্যের দ্বারা প্রভাবিত হতে পারেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে। পেশাগত কাজে ধৈর্য ও একাগ্রতা, ধারাবাহিকতার অভাব থাকবে। প্রেমজনিত সমস্যা তৈরি হতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): কাজের ক্ষেত্রে বৈরী পরিবেশ তৈরি হতে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে। বিভিন্ন বিষয় নিয়ে মানসিক বিষন্নতায় ভুগবেন। পেশাগত কাজে ভুল বোঝাবুঝি বাড়াবে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): অশ্লীলতা থেকে দূরে থাকুন। অহেতুক সমালোচনা করা থেকে বিরত থাকুন। প্রাণবন্ত ও কর্মচাঞ্চল্য মানসিকতা বাড়বে। হতাশ লোকদের এড়িয়ে চলুন। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): প্রশান্তি অনুভব করবেন। বুদ্ধিবৃত্তিক কাজে সফলতা পাবেন। অনেক সমস্যা ও প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণ শুভ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সুস্থতার দিকে নজর রাখুন। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ। পারিবারিক বিষয়ে উদার দৃষ্টিভঙ্গী বজায় রাখুন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): অনেক বিষয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। প্রতিশোধ নেওয়ার মানসিকতা পরিহার করুন। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। আর্থিক বিষয় শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চাকরিক্ষেত্রে উন্নতির সুযোগ আছে। সুযোগের সদ্ব্যবহার করুন, সফলতা পাবেন। হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা পরিহার করুন। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। নির্ভরযোগ্য কোনো জায়গায় বিনিয়োগ করলে সফলতা পাবেন। যেকোনো কষ্ট ও হতাশায় ইতিবাচক মনোভাব নিয়ে চলুন। কোনো সম্পর্কে কিছু সমস্যা তৈরি হতে পারে। আর্থিক যোগাযোগ শুভ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): অপ্রত্যাশিত বিষয় থেকে মানসিক কষ্ট পেতে পারেন। ধীরস্থিরভাবে যেকোনো সিদ্ধান্ত নিন। ভুল বোঝাবুঝি বাড়তে পারে। নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকাই ভালো হবে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আর্থিক বিষয় শুভ। আয়ের সুযোগ তৈরি হবে। আত্মিক চিন্তাভাবনা বাড়বে। ব্যবসায়িক যোগাযোগে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনযাপন নিয়ে সমস্যা বাড়বে। ভ্রমণে জটিলতা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com