1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Title :
সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন বর্ষসেরা সিএফওর সম্মাননা পেলেন ইউনিলিভার বাংলাদেশের জিনিয়া তানজিনা ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সিঙ্গারের বোর্ডের সুপারিশ তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স

নেপালকে উড়িয়ে সুপার ফোরে ভারত

  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৫৭ এএম
  • ২৪৪ Time View

এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে নেপালকে পাত্তাই দেয়নি ভারত। বৃষ্টি বাগড়া দেয়ার এই ম্যাচে তুলনামূলক খর্বশক্তির এই দলটিকে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। এই জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে আসরের অন্যতম ফেভারিট এই দলটি।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সুপার ফোরে উঠতে নেপালের বিপক্ষে জিততে হতো ভারতকে। অবশ্য বৃষ্টির কারণে ম্যাচটি পণ্ড হলেও পরের রাউন্ডে যেতে পারত ভারত। তবে নেপালের বিপক্ষে সহজ জয়ে সহজেই পরের রাউন্ডে গেল রোহিতের দল। ম্যাচটিতে আগে ব্যাটিং করে ৪৮.২ ওভারে ২৩০ রান তোলে নেপাল। দলটির বোলাররা বাজে দিন পার করলেও ব্যাটাররা ভালোই ভুগিয়েছে জসপ্রীত বুমরাহবিহীন ভারতের বোলিং লাইনআপকে।

এতে অবশ্য ভারতের ফিল্ডারদেরও কৃতিত্ব দেবে নেপালের ব্যাটাররা। মাত্র পাঁচ ওভারের মধ্যেই তিনটি ক্যাচ মিস করেন শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি এবং ইশান কিশান। এই সুযোগেরান বাড়াতে থাকে দলটি।

উদ্বোধনী জুটিতেই দলটি তোলে ৬৫ রান। ওপেনার কুশল ভুরতাল ২৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান। তারপর থেকে অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। মিডল অর্ডারে একের পর এক ভাঙন ধরান রবীন্দ্র জাদেজা। তিন, চার, পাঁচে খেলা নেপালি ব্যাটারদের ফেরান এই অলরাউন্ডার। নেপালের হয়ে ৯৭ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন আরেক ওপেনার আসিফ শেখ। শেষদিকে অবশ্য সোমপাল কামি, দিপেন্দ্র সিং, গুলশান ঝা’রাও হাত চালান।

৫৬ বলে ৪৮ রানের কার্যকরি ইনিংস খেলেন সোমপাল। ২৫ বলে ২৯ রান করেন দিপেন্দ্র। গুলশান করে ২৫ বলে ২৩ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ এবং জাদেজা।

ভারত লক্ষ্য তাড়া করতে নামার একটু পরই অবশ্য বৃষ্টি শুরু হয়। বেশ কিছুক্ষণ বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে। খেলা শুরু হলে বৃষ্টির কারণে ডিএল মেথডে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রানের। সেই লক্ষ্য ২০.১ ওভারেই তাড়া করে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ৫৯ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন। আরেক ওপেনার শুভমান গিল করেন আটটি চার ও একটি ছক্কায় ৬২ বলে ৬৭ রান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com