1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ১১.১৮ এএম
  • ২৪৩ Time View

হার দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১৬৪ রান করেছিলেন সাকিব আল হাসানরা। সেই রান সহজেই করে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৬৪ রানে। নাজমুল হাসান শান্ত ৮৯ রান না করলে আরও লজ্জার মুখে পড়তে হতো বাংলাদেশকে। মাথিসা পাথিরানা একাই চার উইকেট নেন।

টসে জিতে ব্যাটিং শুরুর পর থেকেই উইকেট হারাচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ওপেনার তানজিদ হাসান। অভিষেক ম্যাচে কোনও রান না করেই আউট হয়ে গেলেন তিনি। অন্য ওপেনার মোহাম্মদ নইম ১৬ রান করেন। অধিনায়ক সাকিব আল হাসান আউট হন পাঁচ রান করে। ৩৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ওভারেই স্পিনার মাহিশ থিকসানাকে নিয়ে এসেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন তিনি। স্পিনার দিয়ে আক্রমণ শুরু করার পরিকল্পনা কাজে লাগে শ্রীলঙ্কার। এতে লঙ্কানরা যেমনি উইকেট পেতে থাকে, তেমনি বাংলাদেশের রানও আটকে যায়।

শান্তর হাত ধরে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেছিল বাংলাদেশ। কিন্তু, অন্য কোনও ব্যাটার তাকে সাহায্য করতে পারেননি। নাইম আগে ব্যাট চালিয়ে পরাস্ত হন। হাসান বলের লাইন বুঝতে পারেননি। সাকিবকে আউট করেন তরুণ পাথিরানা। তোহিদ হৃদয়কে আউট করেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা।

রান করতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও। মাত্র ১৩ রান করে আউট হয়ে যান তিনি। পাথিরানার বাউন্সারে আপারকাট মারতে গিয়ে ক্যাচ দেন মুশফিকুর। মেহেদি হাসান মিরাজ রান আউট হয়ে যান। তার উল্টো দিকে থাকা নন স্ট্রাইকার শান্ত ক্রিজ় ছেড়ে বেরিয়ে যান। পৌঁছেও যান উল্টো দিকের ক্রিজ়ে। কিন্তু, মিরাজ সেই ডাকে সারা দেননি। কিন্তু শান্তকে উল্টো দিকের ক্রিজ়ে পৌঁছে যাওয়ায়, নিজেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে রান আউট হন মিরাজ।

১৬২ রানে সাত উইকেট হারায় বাংলাদেশ। তারপর আর বেশি ক্ষণ টিকতে পারেনি সাকিবের দল। শান্তকে আউট করেন থিকসানা। ৮৯ রান করে বোল্ড হয়ে যান তিনি। পরের ওভারে পাথিরানার বল সামলাতে পারেননি তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। ফলে ১৬৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং ইনিংস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com