1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

গ্রামীণ উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ১৯ কোটি ডলার দেবে এডিবি

  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১২.১৮ এএম
  • ২০৪ Time View

বাংলাদেশকে আরো ১৯ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গ্রামীণ সংযুক্তি উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত এ অর্থ দেবে সংস্থাটি। এরই মধ্যে এ অর্থায়ন অনুমোদন করেছে এডিবি। মঙ্গলবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে এক হাজার ৩৫০ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন করা হবে।

এডিবি জানায়, ‘রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট’ নামে এ প্রকল্প ২০১৮ সালের নভেম্বরে অনুমোদিত হয়। প্রকল্পের প্রাথমিক লক্ষ্য ছিল এক হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ সড়কের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামোর সঙ্গে সম্পৃক্ত সংস্থা ও সড়ক ব্যবহারকারীদের সক্ষমতা বাড়ানো এবং গ্রামীণ সড়ক মহাপরিকল্পনার উন্নয়ন। ২০২০ সালে আরও ৯০০ কিলোমিটার সড়ক উন্নয়নের পরিকল্পনা প্রকল্পের সঙ্গে যুক্ত হয়। প্রকল্পটির মাধ্যমে সড়ক সংস্কারের পাশাপাশি কৃষি  উৎপাদন বাড়ানো ও আর্থসামাজিক কেন্দ্রগুলোর উন্নয়ন হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে সব ধরনের আবহাওয়ার উপযোগী করে এক হাজার ৩৫০ কিলোমিটার সড়কের সংস্কার হবে। এর বাইরে উপজেলা পর্যায়ে ১৮০টি সড়ক রক্ষণাবেক্ষণ কার্যালয়ে ট্রাক ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হবে, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনে প্রকৃতি ভিত্তিক সমাধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সক্ষমতা বাড়াবে।

এডিবির প্রধান গ্রামীণ উন্নয়ন বিশেষজ্ঞ মাসাহিরো নিশিমুরা বলেন, প্রকল্পটির জন্য এটি এডিবির দ্বিতীয় অতিরিক্ত অর্থায়ন। এর মাধ্যমে গ্রামের সড়ক নেটওয়ার্ক আরো বাড়বে। জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগের প্রতি সহনশীল হতে এবং সড়ক ব্যবস্থাপনায় কিছু উদ্ভাবনী কার্যক্রম প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে। এতে গ্রামের মানুষের জীবনযাত্রার উন্নতি হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com