1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

দ্রুত ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে

  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৪.৪০ পিএম
  • ৩৬৪ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বাজার ওঠানামা করলে লাভের সুযোগ বেশি থাকে। সব সময় যদি ভালো থাকে, তাহলে লাভ হওয়ার সম্ভাবনা কম থাকে।

মঙ্গলবার (১১ জুলাই) রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটোরিয়ামে পুঁজিবাজার নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বেশিরভাগ বিনিয়োগকারীরা আমার কাছে জানতে চান ফ্লোর প্রাইস কবে উঠবে। আমি বলছি, আমি ফ্লোর প্রাইজের পক্ষে না। কিন্তু ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় ফ্লোর প্রাইজ আরোপ করেছি।

তিনি বলেন, আমি ফ্লোর প্রাইস তুলে দিতে চাই, ফ্লোর প্রাইস যত দ্রুত সম্ভব তুলে দেব। তবে বাজারে ফ্লোর প্রাইস তোলার মতো পরিস্থিতি হতে হবে। বিনিয়োগকারীদের পুঁজি নিরাপদ হলে আমি ফ্লোর প্রাইস তুলে দেব।

ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ইআরএফের সদস্য মুহাম্মদ মোফাজ্জল।

এসময় ডিএসইর চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান বাবু, সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, এসেট ম‍্যানেজমেন্ট কোম্পানি ও মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হাসান ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com