1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস

  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৪.২৭ পিএম
  • ২৭২ Time View

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৪৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের প্রায় ১০ শতাংশই ছিল ফু-ওয়াং ফুডস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১১ জুলাই) ফু-ওয়াং ফুডসের ১ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ৩৩৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ছিল ৬০ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার টাকা। যা ডিএসইতে আজ মোট লেনদেনের ৯ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের আজ ২৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৮ লাখ টাকা।

আজ লুব-রেফ বাংলাদেশের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি ২৪ লাখ টাকা। রুপালী লাইফ ইন্স্যুরেন্সের এদিন ২১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো- ফু-ওয়াং সিরামিকসের ১৬ কোটি ৯৬ লাখ, জেনারেশন নেক্স ফ্যাশনের ১৬ কোটি ৯৩ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১৬ কোটি ৭৩ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪ কোটি ৩৮ লাখ এবং খান ব্রাদার্স পিপি ওভেনের আজ ১২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com