1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

এসএসসির ফল ২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশের প্রস্তাব

  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩, ৯.৩৪ পিএম
  • ৩৪৭ Time View

আগামী ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের চিন্তাভাবনা চলছে। এ লক্ষ্যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এখন মন্ত্রণালয় থেকে সারসংক্ষেপ পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী যে তারিখ অনুমোদন করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৩০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। সাধারণত দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। এবারো এর ব্যত্যয় ঘটবে না। রীতি অনুযায়ী এই ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ২৮ ও ২৯ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার। জুমার নামাজের দিন ফল প্রকাশের দৃষ্টান্ত নেই। তবে অতীতে শনিবার ফল প্রকাশিত হয়েছে। এ অবস্থায় ৩০ জুলাইয়ের পরিবর্তে ৬০ দিন আগেই ফল প্রকাশের লক্ষ্যে এই প্রস্তাব পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ব্যবহারিকসহ শেষ হয় ৩০ মে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com