1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

বিনা অপরাধে সাংবাদিক নুরুল হোসাইন গ্রেপ্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৬.০৯ পিএম
  • ২০৮ Time View

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নুরুল হোসাইনকে বিনা অপরাধে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্র জানায়, কোনো সুনির্দিষ্ট অভিযোগ কিংবা গ্রহণযোগ্য কারণ ছাড়াই সাংবাদিক নুরুল হোসাইনকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এই গ্রেপ্তার কেবল একজন ব্যক্তির বিরুদ্ধে নয়; বরং সমগ্র সাংবাদিক সমাজ ও গণতান্ত্রিক অধিকারকে ভীত করার অপচেষ্টা।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন,
“সাংবাদিক নুরুল হোসাইন দীর্ঘদিন ধরে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাঁর বিরুদ্ধে এ ধরনের অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার গণতন্ত্র এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য অশনি সংকেত।”

বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে নুরুল হোসাইনের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা ও ভিত্তিহীন মামলার সংস্কৃতি বন্ধ করতে হবে। অন্যথায়, বৃহত্তর আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

এ ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা লিখছেন—
“কলম থামবে না, সত্য চাপা পড়বে না।”

সাংবাদিক নুরুল হোসাইনের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী দিনে আন্দোলন আরও বেগবান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনগুলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com