1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি

ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩, ১১.২৪ এএম
  • ৩১২ Time View

ফুটবল কিংবা ফুটসাল, ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ মানেই বাড়তি রোমাঞ্চ। অনূর্ধ্ব-১৭ কনমেবল ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে তেমনই এক রোমাঞ্চের সাক্ষী হয়েছে ক্রীড়ামোদীরা।

যেখানে রোববার (২৫ জুন) রাতে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা।

ফুটবল কিংবা ফুটসাল, জুনিয়র কিংবা সিনিয়র; সব জায়গাতেই খারাপ সময় পার করছে ব্রাজিল। শিরোপা জয়ের আশা দেখিয়েও গত বছর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল নেইমাররা। আর চলতি বছর হেক্সা জয়ের স্বপ্ন পূরণে ব্যর্থ হয় সেলেসাও যুবারাও। ইসরাইলের কাছে কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে হেরে বিদায় নেয় তারা। সে সব দুঃখ একপাশে রেখে সমর্থকদের কিছুটা আনন্দ দেয়ার উপলক্ষ পেয়েছিল লাতিন আমেরিকার দেশটি। কিন্তু শেষ পর্যন্ত সেটাও পরিণত হলো বিষাদে।

প্যারাগুয়েতে অনুষ্ঠিত কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে শিরোপা খুইয়েছে তারা। অথচ ম্যাচের শুরুতে লিড পেয়েছিল সেলেসাওরাই। ১২ মিনিটে ব্রাজিলকে দুর্দান্ত গোলে লিড এনে দিয়েছিলেন আনদ্রে। তাতে প্রথমার্ধ শেষে এগিয়ে ছিল সেলেসাওরা। পিছিয়ে থাকা আলবিসেলেস্তে শিবির উত্তাপ ছড়ায় দ্বিতীয়ার্ধে।

দলকে সমতায় ফেরান বেত্তোনি। তাতে জমে ওঠে ম্যাচ। দুদলের সামনেই সুযোগ আসে শিরোপা জেতার। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে কাসকো দলকে সে সুযোগ করে দেন। শেষ পর্যন্ত তার গোলে লিড নিয়েই প্রথমবার শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com