1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩, ১১.২৪ এএম
  • ২৮৩ Time View

ফুটবল কিংবা ফুটসাল, ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ মানেই বাড়তি রোমাঞ্চ। অনূর্ধ্ব-১৭ কনমেবল ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে তেমনই এক রোমাঞ্চের সাক্ষী হয়েছে ক্রীড়ামোদীরা।

যেখানে রোববার (২৫ জুন) রাতে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা।

ফুটবল কিংবা ফুটসাল, জুনিয়র কিংবা সিনিয়র; সব জায়গাতেই খারাপ সময় পার করছে ব্রাজিল। শিরোপা জয়ের আশা দেখিয়েও গত বছর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল নেইমাররা। আর চলতি বছর হেক্সা জয়ের স্বপ্ন পূরণে ব্যর্থ হয় সেলেসাও যুবারাও। ইসরাইলের কাছে কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে হেরে বিদায় নেয় তারা। সে সব দুঃখ একপাশে রেখে সমর্থকদের কিছুটা আনন্দ দেয়ার উপলক্ষ পেয়েছিল লাতিন আমেরিকার দেশটি। কিন্তু শেষ পর্যন্ত সেটাও পরিণত হলো বিষাদে।

প্যারাগুয়েতে অনুষ্ঠিত কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে শিরোপা খুইয়েছে তারা। অথচ ম্যাচের শুরুতে লিড পেয়েছিল সেলেসাওরাই। ১২ মিনিটে ব্রাজিলকে দুর্দান্ত গোলে লিড এনে দিয়েছিলেন আনদ্রে। তাতে প্রথমার্ধ শেষে এগিয়ে ছিল সেলেসাওরা। পিছিয়ে থাকা আলবিসেলেস্তে শিবির উত্তাপ ছড়ায় দ্বিতীয়ার্ধে।

দলকে সমতায় ফেরান বেত্তোনি। তাতে জমে ওঠে ম্যাচ। দুদলের সামনেই সুযোগ আসে শিরোপা জেতার। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে কাসকো দলকে সে সুযোগ করে দেন। শেষ পর্যন্ত তার গোলে লিড নিয়েই প্রথমবার শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com