1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

ফুটবল ক্লাবের মালিক হতে চান রোনালদো

  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩, ১১.২৩ এএম
  • ২৪০ Time View

খেলোয়াড়ি জীবনের পাঠ চুকিয়ে ভবিষ্যতে ফুটবল ক্লাবের মালিক হতে চান পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সাবেক সতীর্থ ও মাদ্রিদ কিংবদন্তি করিম বেনজেমার আল ইত্তিহাদে যোগ দেয়ায় তিনি উচ্ছ্বসিত। আবারও বললেন কয়েক বছরের মধ্যেই বিশ্বসেরা লিগগুলোর একটি হবে সৌদি প্রো-লিগ।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বয়স বাড়ছে সত্যি, তবুও বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি ক্রিস্টিয়ানো রোনালদো। আল-নাসেরে যোগ দিয়েছেন মৌসুমের মধ্যভাগে। ক্লাবকে কোনো শিরোপা জেতাতে না পারলেও ১৬ ম্যাচে ১৪ গোল ও ২টি অ্যাসিস্টে রোনালদো প্রমাণ করেছেন কেন তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

কিন্তু বাস্তবতা মেনে একদিন অন্য সবার মতোই থামতে হবে রোনালদোকে। অবসর সময়ে কোচিং না অন্য কোনো পেশা? ফুটবলকে বিদায় জানিয়ে ক্লাবের মালিকানা বনে গেছেন ডেভিড বেকহ্যামসহ অনেকেই। ভবিষ্যতে কি তাদের পথই অনুসরণ করবেন রোনালদো? জবাবে কিছুটা রহস্য রাখলেও, ইঙ্গিত দিলেন ইতিবাচক।

রোনালদো বলেন, ‘আমি এই ব্যাপারে এখন কিছু বলতে পারছি না। কিন্তু আমি কখনই সুযোগ হাতছাড়া করতে চাইব না। আমি দেখতে চাই লিগ এবং ফুটবল আমাকে কোন দিকে নিয়ে যায়। তবে হ্যাঁ, আমি ভবিষ্যতে একটি ক্লাবের মালিক হতে চাই এবং এটি একটি ভালো সিদ্ধান্ত হতে পারে।’

রোনালদোর আল নাসরে যোগ দেয়ার পর এ নিয়ে টিপ্পুনী কেটেছিল অনেকেই। কিন্ত বারবারই সিআরসেভেন বলেছিলেন কয়েক বছরের মধ্যেই বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বতাপূর্ণ লিগ হবে সৌদি প্রো লিগ। বছর না পেরুতেই করিম বেনজেমাসহ অনেক ফুটবলারের ঠিকানা হচ্ছে সৌদি লিগ। এ নিয়ে কিছুটা উচ্ছ্বাস ঝরলো সিআরসেভেনের কণ্ঠে।

পর্তুগিজ তারকা বলেন, ‘প্রথমে মানুষ অবাক কিংবা ইর্ষান্বিত হয়েছিল। তবে আমি জানতাম আমার সৌদিতে আসাটা ভুল কোনো সিদ্বান্ত না। আমি জানি আগামী কিছু বছরের মধ্যেই সৌদি লিগ বিশ্বের প্রথম সারির লিগগুলোর একটি হয়ে উঠবে। আমরা এরমধ্যেই দেখছি করিম এরইমাঝে সৌদিতে যোগ দিয়েছে। আমি শতভাগ নিশ্চিত বিশ্ব থেকে আরও ফুটবলাররা সৌদি লিগে যোগ দেবে।’

সেই সঙ্গে চলতি মৌসুম ট্রফিলেস থাকলেও আল নাসেরের হয়ে পরবর্তী মৌসুমে একাধিক ট্রফি জিততে চান ক্রিস্টিয়ানো রোনালদো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com