1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে

  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩, ১২.৪৭ পিএম
  • ২৭৮ Time View

বিদায়ী সপ্তাহে (২১-২৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের উত্থানে লেনদেন হয়েছে । একই সঙ্গে বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে প্রায় দুই হাজার কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহ শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৫৫৯ কোটি ৯৬ লাখ ১ হাজার ৬৪৭ টাকায়। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি ৮৬ লাখ ৫৮ হাজার ২৫৬ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯২২ কোটি ০৯ লাখ ৪৩ হাজার ৩৯১ টাকা।

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৩৫ দশমিক ৫৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩২৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচক ও বেড়েছে। গেল সপ্তাহে ‘ডিএস ৩০’ সূচকে ৩ দশমিক ২২ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচকে ২ দশমিক ৫৩ পয়েন্ট যোগ হয়েছে।

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেন ২৪ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাঁচ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ৪ হাজার ৫৮৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৮৪৮ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬৭৯ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ৬৩৮ টাকার শেয়ার ও ইউনিট।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০২টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৬৯টির। বিপরীতে ১১৮ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

গেল সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২২৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৫৯ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া প্রিমিয়ার ব্যাংকের শেয়ারদর কমেছে ৯ দশমিক ২২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com