1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

রিং শাইন টেক্সটাইল পেলো নতুন এমডি

  • আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১০.২৫ পিএম
  • ৪২২ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এ.এইচ.এম মুকবল হোসেন, এনডিসি, পিএসসি।

মঙ্গলবার (২৩, মে) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তাকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হয়। আগামী ২৪,মে, ২০২৩ থেকে কার্যকর হবে। এর আগে সোমবার (২২ মে) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক থেকে পদত্যাগ করেন সাং ওয়াই মিন।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায় বিগ্রেডিয়ার জেনারেল এ.এইচ.এম মুকবল হোসেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন।

রিংশাইন টেক্সটাইলের স্বতন্ত্র পরিচালক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার  বলেন, আজকের পর্ষদ সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি তার মেধা ও যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

কোম্পানিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে মোট শেয়ারের ২১ দশমিক ৩২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কছে। বাকী শেয়ারের মধ্যে ১১ দশমিক ০৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৬ দশমিক ৭৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ৬০ দশমিক ৮২ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) তাইওয়ানের মালিকানাধীন বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিংশাইন একটি শক্তিশালী কোম্পানি হিসেবেই পরিচিত ছিল। এর শ্রমিকসংখ্যা পাঁচ হাজারের বেশি ছিল।

১৯৯৬ সালে ডিইপিজেডে তাইওয়ানের নাগরিক মি সাও সোয়েটার কারখানাটি চালু করেন। ব্যবসায়িক সাফল্যে একে একে তিনি গড়ে তোলেন অ্যাভাস গার্ড লিমিটেড, শাইন ফ্যাশন লিমিটেড ও ইন্টার লগ লিমিটেড। এসব কারখানায় শ্রমিক ছিল আরও অন্তত সাত হাজার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com