1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩, ৭.৩৬ পিএম
  • ২৬৩ Time View

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ জুন একমাত্র টেস্ট দিয়ে মাঠে গড়াবে দুই দলের এই সিরিজ।

১০ জুন বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। ১৪ জুন একমাত্র টেস্ট শুরু হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে কোরবানীর ঈদের পর।

৫ জুলাই চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর টি-টোয়েন্টি ম্যাচ হবে সিলেটে।

বাংলাদেশে এই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দুই দফায় আসবে আফগানিস্তান দল। ১০ জুন প্রথম দফায় এসে শুধু একমাত্র টেস্টটি খেলেই ১৯ জুন ভারতের উদ্দেশে যাত্রা করবে রশিদ খান-মোহাম্মদ নবিরা। ভারতের বিপক্ষে সিরিজ শেষে ১ জুলাই ফের বাংলাদেশে আসবে আফগানরা। এ দফায় তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ওয়ানডের সব কয়টিই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে যথাক্রমে ৫, ৮ ও ১১ জুলাই। এরপরই দুদল টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পা রাখবে।

সেখানেই সিরিজের দুটি ম্যাচ হবে যথাক্রমে ১৪ ও ১৬ জুলাই।

সদ্যই ইংল্যান্ডের মাটিতে শেষ হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সিরিজ খেলে দেশে ফিরেছেন দলের অধিকাংশ সদস্য। তবে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমসহ পাঁচজন ইংল্যান্ডেই ছুটি কাটাতে রয়ে গেছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ২৫-২৬ মে থেকে আফগানিস্তান সিরিজের জন্য ক্যাম্প শুরু করবে বিসিবি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com