1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

খেলা সম্প্রচারে চ্যানেল খুলছে বিসিবি

  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩, ১১.০৭ এএম
  • ২৭৭ Time View

দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ চলাকালে টিভি স্বত্ব কেনা নিয়ে ঝামেলা দেখা দেয়। চলমান আয়ারল্যান্ড সিরিজ তার জ্বলন্ত উদাহরণ। এই সিরিজ শুরুর আগের দিন পর্যন্ত বাংলাদেশ থেকে খেলা দেখা নিয়ে ছিল শঙ্কা। পরবর্তীতে আইসিসির ওয়েবসাইটে সরাসরি ম্যাচ সম্প্রচারের উদ্যোগে সেই সমস্যা আপাতত মিটে যায়। তবে দেশের বাইরের সিরিজ সম্প্রচার নিয়ে এবার একটা দফারফা করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমে কথা বলেছেন।

গতকাল (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত’র অভিষেক সেঞ্চুরি, তাওহীদ হৃদয়ের ফিফটি ও শেষদিকে মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ ৩২০ রানের বড় লক্ষ্য ৭ উইকেটে পেরিয়ে যায়। তার আগে নিজস্ব চ্যানেল খোলা নিয়ে কথা বলেন বিসিবি প্রধান।

পাপন বলছিলেন, ‘একবার-দুবার হয়েছে (ম্যাচ সম্প্রচার নিয়ে টিভি চ্যানেলের অনাগ্রহ), আমরা তো আর তৃতীয়বার অপেক্ষা করতে পারব না। আমরা যে চাই তা না। ওরা যদি আগ্রহ না দেখায়, কোনো উপায় না থাকলে বিসিবি থেকেই চ্যানেল চালু করব। যেখানে আমাদের যত খেলা থাকবে, সবগুলোই খেলা দেখানো হবে। আন্তর্জাতিক ম্যাচ থেকে ঘরোয়া লিগ–সব।’

এরপর দেশের বাইরের সিরিজের সম্প্রচার বিষয়ে পুরনো কথা স্মরণ করিয়ে দেন পাপন, ‘সম্প্রচারের বিষয়টা পুরোপুরি নির্ভর করে হোস্ট (আয়োজক) বোর্ডের ওপর। আমরাও চাই বাংলাদেশের সমর্থকরা খেলা দেখুক। তারাই এটার চূড়ান্ত করে। আমাদের তেমন কিছু করার থাকে না। টিভি স্বত্ব তো কিনতে হবে বাংলাদেশের কোনো চ্যানেলকে। যদি তারা না কেনে এবং ওরা যদি ফ্রি না দেখাতে দেয়, তাহলে তো কিছু করার থাকে না।’

বিসিবির পক্ষ থেকে চ্যানেল খোলার ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা কথা উল্লেখ করে পাপন আরও বলেন, ‘আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের হাতে দুটো অপশন আছে। ইউটিউবে খেলা দেখানো কিংবা টিভি চ্যানেল খোলা। আমরা যদি এখন আবেদন করি, সবাই বলবে আমরা খেলা দেখাব। অথচ চলমান সিরিজেও তাদের কেউ আগ্রহ দেখায়নি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com