1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

বৃষ্টি থেমেছে, খেলা হবে কার্টেল ওভারে

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩, ৫.৩৭ পিএম
  • ২৯৩ Time View

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সবটুকু জৌলুস যেন কেড়ে নিচ্ছে বৃষ্টি। হতচ্ছাড়া বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে। দ্বিতীয় ম্যাচের আগেও সেই বৃষ্টির হানা। আর এ কারণেই নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি খেলা।

তবে কিছুটা স্বস্তির সংবাদ থাকছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ভক্তদের জন্য। ইংল্যান্ডের চেমসফোর্ড স্টেডিয়ামে বৃষ্টি আপাতত থেমেছে। কাভার সরানোর পর এখন চলছে মাঠ প্রস্তুতের কাজ। মাঠ পরিদর্শনের পর আম্পায়াররা জানিয়েছেন, বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় হবে টস।

টসের আধা ঘণ্টা পর মাঠে গড়াবে খেলা, অর্থাৎ বাংলাদেশ সময় ছয়টায় শুরু হবে খেলা। বৃষ্টির কারণে পুরো ৫০ ওভারে খেলা সম্ভব হচ্ছে না, খেলা হবে ৪৫ ওভারে। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বোলিং করতে পারবে।

ওভার হারানোয় পাওয়ারপ্লেতেও আসছে পরিবর্তন। প্রথম দশ ওভারের পাওয়ারপ্লে থেকে কমানো হয়েছে এক ওভার। এছাড়া সবোলিং পাওয়ার প্লে এবং ব্যাটিং পাওয়ারপ্লে থেকেও মোট এক ওভার কমানো হয়েছে।

এ ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে নামবে বলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে। ফলে দলে পাঁচ ব্যাটারের পাশাপাশি দুই অলরাউন্ডার, এক স্পিনার ও তিন পেসারকে দেখা যাবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com