1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

জন্মদিনে জীবন পেয়ে মুশফিকের হাফ সেঞ্চুরি

  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৭.১১ পিএম
  • ২৪২ Time View

জীবনের ৩৬ বসন্ত পার করে ৩৭ বছরে পা রাখলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। জন্মদিনে খেলছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। ম্যাচটিতে ১৯ রানে ব্যাটিংয়ের সময়ে জীবন পান মুশফিক। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম হাফ সেঞ্চুরি তুলে নিলেন তিনি।

মঙ্গলবার (৯ মে) বিকেল পৌঁনে ৪টায় ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের পক্ষে থিতু হওয়ার চেষ্টা করেছেন সাকিব আল হাসান (২১ বলে ২০ রান), নাজমুল হোসেন শান্ত (৬৬ বলে ৪৪ রান) ও তাওহিদ হৃদয় (৩১ বলে ২৭ রান)। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে আউট হয়েছেন এই তিন ব্যাটসম্যানই।

এ দিক থেকে এগিয়ে রয়েছেন মুশফিকুর রহিম। মাঠে নামার আগেই ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা জানানো শুরু করেন। ব্যানার কিংবা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রিয় তারকাকে অনুপ্রেরণা দেন সমর্থকেরা। তবে মুশফিক অন্যদের মতই আউট হওয়ার দারপ্রান্তে চলে গিয়েছিলেন।

৩০.৪ ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে পয়েন্টে দাঁড়ানো হ্যারি টেক্টরের হাতে ক্যাচ তুলে দেন মুশফিক। তবে সহজ ক্যাচটি হাতে রাখতে পারেননি টেক্টর। জীবন পেয়ে ১৯ রানের ইনিংসকে টেনে হাফ সেঞ্চুরিতে রূপ দেন মুশফিক। ৫০ রান করতে মুশফিকের খরচ হয়েছে ৬৩ বল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com