1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

৯ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩, ১০.৪৫ এএম
  • ২৮০ Time View

দীর্ঘ ৯ বছর পর কোপা দেল রের চ্যাম্পিয়ন হলো রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তির হাত ধরেই আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরল মর্যাদার মুকুট। সেই সঙ্গে প্রথম শিরোপা জয়ের আক্ষেপ আরও বাড়ল ওসাসুনার।

২০তম কোপা দেল রে জয়ের পথে ওসাসুনা কিছু বুঝে ওঠার আগেই লিড লস ব্লাঙ্কোদের। দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে জয় পেয়েছে রিয়াল। মাত্র ১০৭ সেকেন্ডে স্কোর শিটে নাম লেখান রদ্রিগো।

শুরুতেই পিছিয়ে পড়ে আক্রমণাত্মক ওসাসুনা। আব্দে ইজ্জাজুলি থিবো কর্তোয়াকে পরাস্ত করলেও দানি কারভাহালের কল্যাণে সমতায় ফিরতে পারেননি আরাসাতের শিষ্যরা। বিরতির আগেই ব্যবধান বাড়তে পারত। তবে দাভিদ আলাবার ফ্রিকিকে বাধা ক্রসবার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ওসাসুনাকে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখান লুকাস তোরো। মৌসুমে স্প্যানিশ মিডফিল্ডারের প্রথম গোলে সমতা টানে লস রোহিয়োস।

তবে তাদের সেই স্বপ্ন চাপা পড়ে এক ব্রাজিলিয়ানে। লস ব্লাঙ্কো সমর্থকদের আরও একবার উল্লাসে ভাসান রদ্রিগো। সেভিয়ার গ্যালারি যেন উত্তাল সমুদ্র।

সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ করিম বেনজেমা। তবে এদিন মার্সেলোর রেকর্ডবুকে ভাগ বসিয়েছেন ফরাসি সুপারস্টার। রিয়াল মাদ্রিদের হয়ে ব্রাজিলিয়ান তারকার সমান সর্বাধিক ২৫ শিরোপা এখন করিম বেনজেমার নামের পাশে।

লিগ শিরোপা জয়ের রেস থেকে অনেকটাই ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়ন্স লিগ জিতে মৌসুমে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ এখনো আছে আনচেলত্তি শিষ্যদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com