1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

ইংল্যান্ড থেকে এসেছে ওমেন্স সুপার লিগের ট্রফি

  • আপডেট : সোমবার, ১ মে, ২০২৩, ৯.৫৫ পিএম
  • ২৫৮ Time View

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওমেন্স সুপার লিগ। তার আগে সোমবার (১ মে) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উম্মোচন করা হয় টুর্নামেন্টের ট্রফি এবং বল।

ওমেন্স সুপার লিগে যে ট্রফিটি উম্মোচন করা হয়েছে, তা তৈরি করা হয়েছে ইংল্যান্ডে। ২২ ইঞ্চি লম্বা এই ট্রফিটি তৈরিতে ব্যবহৃত হয়েছে কপার, সিলভার এবং ১৮ ক্যারেট সোনা। ওজন প্রায় ৩ কেজি। শুধু বাংলাদেশেই নয়, এশিয়াতেই মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ এই প্রথম।

এক টুর্নামেন্ট আয়োজন করতে পেরে বেশ আশাবাদী টুর্নামেন্টের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান কে- স্পোর্টসের প্রধান ফাহাদ করিম। উদ্বোধনী অনুষ্ঠানে ফাহাদ বলেন, ‘বাংলাদেশে মেয়েদের ফুটবল এগিয়ে নিতেই এই আয়োজন। আশা করি, ভবিষ্যতেও আমরা তা অব্যাহত রাখতে পারব। মেয়েদের এই লিগটাকে শুধু খেলা হিসেবে নয়, বাংলাদেশের খেলাধুলার একটা প্রতীক হিসেবে আমরা তুলে ধরতে চাই সারা বিশ্বে। পাশাপাশি সবাই জেনে খুশি হবেন, এই লিগ এশিয়ায় একটা রেকর্ড করতে যাচ্ছে।’

এদিকে টুর্নামেন্টটির ট্রফির পাশাপাশি বলও উম্মোচন করা হয়েছে। বলটি তৈরি করেছে ভারতের নিভিয়া স্পোর্টস। এ বলটি বাংলাদেশের ওমেন্স ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বিশেষভাবে নির্মিত। যার অফিশিয়াল নাম দেয়া হয়েছে অস্ত্র। এ অস্ত্র দিয়েই মাঠে খেলবেন সাবিনা-সানজিদারা

চার দল নিয়ে অনুষ্ঠিত হবে ওমেন্স সুপার লিগ। তবে কোন্ চার ফ্র্যাঞ্চাইজি অংশ গ্রহণ করছে সেই নাম অবশ্য এখনও ঘোষণা করেনি বাফুফে ও টুর্নামেন্টের স্বত্বাধিকারীর প্রতিষ্ঠান কে স্পোর্টস।


আগামী ১২ মে টুর্নামেন্টের পরবর্তী আপডেট দেয়া হবে এক সভায়। এদিকে সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের নির্বাহী কমিটির ২০ জনের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র দুইজন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com