1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

হঠাৎ আইপিএল ছেড়ে দেশে ফিরলেন লিটন

  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১২.১২ এএম
  • ২৭৮ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো মৌসুম খেলার অনাপত্তি পত্র না পাওয়ায় এমনিতেই কদিন পর ফিরতে হতো লিটন দাসকে। যদিও আগামী ৫ মে ভারত থেকে সরাসরি ইংল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারের।

আপাতত সেটা আর হচ্ছে না। পারিবারিক কারণ টুর্নামেন্টের মাঝ পথেই আইপিএল ছাড়লেন লিটন। পরিবারের পাশে থাকতে শুক্রবার বাংলাদেশে ফিরে এসেছেন তিনি। একে বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।’

প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। যদিও এক ম্যাচের বেশি সুযোগ পাওয়া হয়নি তার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক ম্যাচে একেবারে নিষ্প্রভ ছিলেন বাংলাদেশের এই ব্যাটার। ৪ মেরে রানের খাতা খুললেও ইনিংস বড় করতে পারেননি তিনি।

শেষ পর্যন্ত মুকেশ কুমারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ললিত যাদবকে ক্যাচ দিয়ে ৪ রানেই ফেরেন লিটন। নিজের অভিষেক ম্যাচে উইকেটকিপিংয়েও খানিকটা ছন্নছড়া ছিলেন তিনি। যার ফলে পরের ম্যাচেই একাদশ থেকে জায়গা হারাতে হয় তাকে। এরপর কলকাতার জার্সিতে সুযোগ মেলেনি বাংলাদেশি এই ব্যাটারের। শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নামবে পয়েন্ট টেবিলের সাতে থাকা কলকাতা। আপাতত সেই ম্যাচে লিটনকে পাচ্ছে না তার। পারিবারিক সমস্যা কাটিয়ে তিনি আবারও ভারতে ফিরবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

এদিকে সিলেটে তিনদিনের ক্যাম্প শেষে ৩০ এপ্রিল ইংল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ। যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল। সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে লিটনের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com