1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

ফের আইসিসির মাস সেরা ক্রিকেটার সাকিব

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৩.৫৪ পিএম
  • ৩৪৮ Time View

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতি দিয়ে মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়। 

নারী ও পুরুষ ক্রিকেটার দুই বিভাগে আইসিসি এই পুরষ্কার দিয়ে আসেছে। সাকিবের সঙ্গে মাসসেরা ক্রিকেটারের মনোনয়নে আছেন নিউ জিল‌্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের ব‌্যাটসম‌্যান আসিফ খান। আর নারী বিভাগে মনোনয়ন পাওয়া তিনজন হলেন সিভনা জিমি, রাভিনা ওআ ও হেনরিট ইসমি।  

এর আগে ২০২১ সালের ‍জুলাই মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন সাকিব।

মার্চ মাস দারুণ কেটেছে বাংলাদেশের এবং সাকিব আল হাসানের। এ সময়ে ইংল‌্যান্ড ও আয়ারল‌্যান্ডের বিপক্ষে সীমিত পরিসরের সিরিজে দারুণ করেছে বাংলাদেশ। 

ইংল‌্যান্ডের বিপক্ষে সিরিজে ব‌্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারিও। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম‌্যাচে ৭১ বলে ৭৫ রান করেছিলেন। সঙ্গে ৪ উইকেট নিয়ে ওয়ানডেতে দলকে একমাত্র জয়ের স্বাদ দিয়েছিলেন। ওয়ানডে সিরিজের ফর্ম টি-টোয়েন্টিতেও টেনে নেন সাকিব। ইংল‌্যান্ডকে ৩-০ ব‌্যবধানে হোয়াইটওয়াশ করতে তার পারফরম‌্যান্স ছিল উজ্জ্বল। 

আয়ারল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম‌্যাচেই ঝকঝকে ৯৩ রানের ইনিংস খেলেন সাকিব। পরবর্তীতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৪ বলে ৩৮ রান করেন এবং বল হাতে ৫ উইকেট নেন। সব মিলিয়ে মার্চ মাসে ১২ আন্তর্জাতিক ম‌্যাচে সাকিব ৩৫৩ রান করেছেন এবং ১৫ উইকেট পেয়েছেন।

আগের মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত অনফিল্ড পারফরম্যান্স ও সার্বিক অর্জনের ওপর ভিত্তি করে তিন জনের তালিকা নির্ধারণ করে আইসিসি অ্যাওয়ার্ডস নমিনেশন্স কমিটি। এই তালিকা থেকে বিজয়ী নির্বাচনে ভোট দেবেন ভোটিং অ্যাকাডেমি ও ভক্তরা। ভোটিং অ্যাকাডেমিতে থাকেন প্রবীণ সাংবাদিক, সাবেক খেলোয়াড় ও ব্রডকাস্টাররা। ই-মেইলের মাধ্যমে ভোট দেন তারা, ৯০ শতাংশ ভোট থাকে তাদের হাতে। শুধুমাত্র নিবন্ধিত ভক্তরা আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দেন, তাদের ভোটিং শেয়ার ১০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com