1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

আইপিএলে খেলবেন না সাকিব!

  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১০.০৬ পিএম
  • ২৮৬ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছাড়পত্র পেলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই আইপিএলে যোগ দিতে পারতেন সাকিব আল হাসান। আইপিএলের মতো টুর্নামেন্টে খেলতে বিসিবি আগেভাগেই ছাড়পত্র দেবে সাকিবদের, এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো।

কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুরু থেকেই বলে আসছিলেন, জাতীয় দলের খেলা থাকলে ক্রিকেটারদের ছাড়া হবে না। ওই কথাতেই অটল ছিলেন তিনি। তাই সাকিবদের ছাড়পত্র দেওয়া হয়নি। আইরিশদের বিপক্ষে আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু একমাত্র টেস্টের জন্য সাকিবকে অধিনায়ক রেখেই দল দিয়েছে বিসিবি।

আইরিশদের বিপক্ষে টেস্ট ৮ এপ্রিল পর্যন্ত। টেস্ট শেষ করে সাকিব কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেবেন, এমনটাই ধরে নিয়েছিলেন সবাই। তবে এর মধ্যে এলো নতুন খবর, সাকিব নাকি এবারের আইপিএলেই খেলবেন না।

দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছে এমন খবর। কেন খেলবেন না? ওই গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাকিবকে যেহেতু আইপিএলে বেশিরভাগ সময়ই পাওয়া যাবে না, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটার নিতে চায় কেকেআর। সাকিবকে সেই অনুরোধ জানানো হয়েছে। তবে চুক্তি যেহেতু হয়েছে। সাকিব চাইলে সেই অনুরোধ উপেক্ষা করতে পারতেন। জাতীয় দলের খেলা না থাকা সময়গুলোতে যে ম্যাচ পাওয়া যায়, সেগুলো খেলতে চাইতে পারতেন টাইগার অলরাউন্ডার। কিন্তু কেকেআরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের খাতিরে সাকিব সেটা করতে চাননি।

কেকেআরের সঙ্গে সুসম্পর্কের কারণেই তিনি তাদের প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এবারের আইপিএলে দেখা যাবে না সাকিবকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণেই শুধু নয়। এরপর আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও আছে বাংলাদেশের। সিরিজটা হবে ৭ মে থেকে ১৪ মে। অন্যদিকে আইপিএল শেষ হবে ২৮ মে। তার মানে সাকিব আইপিএলের মাঝের অংশেও খেলতে পারবেন না।

সবমিলিয়ে কেকেআর বেশ অস্বস্তিতে পড়েছে টাইগার অলরাউন্ডারকে নিয়ে। তাই সাকিবের বদলে অন্য বিদেশি ক্রিকেটারকে চায় তারা। সাকিব সেই প্রস্তাবে রাজি হয়েছেন। তবে তার পক্ষ থেকে এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সাকিব পুরো আইপিএল থেকে সরে গেলেও কেকেআরে সুযোগ পাওয়া বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাস নাকি খেলতে চেয়েছেন। বাংলাদেশের ম্যাচ না থাকার সময়টায় আইপিএলে যতটুকু সুযোগ পাওয়া যায়, ততটুকুই খেলতে চান উইকেটরক্ষক এই ব্যাটার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com