1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

বই মেলায় এবার ৪৭ কোটি টাকা বিক্রি

  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩, ১০.৩১ এএম
  • ২৫৬ Time View

অমর একুশে বইমেলায় এবারে অংশগ্রহণকারী প্রকাশনাগুলোর দেওয়া তথ্য অনুযায়ি ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। সেই তুলনায় গতবছর করোনাকালে বিক্রির পরিমাণ ছিল ৫২ কোটি টাকা। তবে এই হিসাবকে বাস্তবসম্মত বলে মনে করছেন না মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য সচিব ডা. কে. এম মুজাহিদুল ইসলাম এই সার্বিক প্রতিবেদনটি তুলে ধরেন।

তিনি বলেছেন, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্যের আলোকে মেলায় মোট ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এটা কতটুকু বাস্তবসম্মত সেটা আমরা দেখার চেষ্টা করছি। বাংলা একাডেমি কর্তৃপক্ষ মেলার স্টলে স্টলে গিয়ে তথ্য সংগ্রহ করে। সেখানে কতিপয় প্রকাশনী তথ্য দেয়নি, কতিপয় প্রকাশনীর তথ্য বাস্তবসম্মত বলে মনে হয়নি। তাই বাংলা একাডেমি এটি বাস্তব বিক্রির পরিমাণ বলে মনে করে না।

মেলার প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ বলেন, এতোদিন বলে আসছি সুন্দর আয়োজন। কিন্তু আজ বিদায় লগ্নে আমাদের মন খারাপ, সত্যিই খুব মন খারাপ। দীর্ঘ এগারো মাস অপেক্ষার পর আমরা এই মাসটি পাই। এবারের মেলা আগের যেকোনও মেলার চাইতে ভালো ও সফল ছিল। এবার মেলায় আগত পাঠক-দর্শনার্থী ও প্রকাশক-বিক্রয়কর্মীরা যথেষ্ট স্মার্ট ছিলেন। বইমেলা এমন একটি জায়গা যেখানে দলমত নির্বিশেষে সবার মিলন মেলা। সেই পরিস্থিতি সবার মাঝে ছিল। এজন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, মেলায় আজকে বিদায়ের সুর। মেলা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ জ্ঞাপন করছি।

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব এ এইচ লোকমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com