1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিবের পদ স্থগিত

  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯.০০ পিএম
  • ১২০ Time View

হবিগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসানকে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে পদ থেকে স্থগিত করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, অভিযোগ রয়েছে–আরিফ তালুকদার ও মাহদী হাসান সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এই অবস্থায় তাঁদের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানো না হলে হবিগঞ্জ জেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com