1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

স্বরাষ্ট্রমন্ত্রী: নির্বাচনকালীন পুলিশ ইসির আওতাধীন থাকবে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৪২ পিএম
  • ২৪০ Time View

নির্বাচনকালীন পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন থাকবে। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে পুলিশ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর বরিশালের মুলাদী মডেল থানার নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আশা করি নির্বাচন কমিশন যেমন চাইবে, পুলিশ তেমনই জনগণকে সেবা দেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গি যেখানেই থাকুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করবে। শুধু দক্ষিণাঞ্চল নয়, সিলেটেও কয়েকজনের নাম এসেছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যে আধুনিক পুলিশ বিনির্মাণ হচ্ছে তার সকল সুযোগ-সুবিধা এই থানায় থাকবে। এখানে নারী-শিশুসহ সকল মানুষের আইনি সেবা নিশ্চিত করা হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার যোগে থানার পাশের একটি মাঠে অবতরণ করেন। এরপর পুলিশের সশস্ত্র সালাম গ্রহণ করেন। তিনি থানার ফলক উন্মোচন করে নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এরপর থানার সামনে সুধী সমাবেশে অংশ নেন।

বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন, পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com