1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

সমাবেশের মঞ্চ প্রস্তুত, জড়ো হচ্ছেন ছাত্রদল নেতাকর্মীরা

  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১.৪৭ পিএম
  • ৬৭ Time View

রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত ছাত্র সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

রোববার (৩ আগস্ট) দুপুর ২টায় শুরু হতে যাওয়া সমাবেশের মঞ্চ ইতোমধ্যেই প্রস্তুত এবং জড়ো হচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সরাসরি উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

দুপুর ১২টা থেকেই নেতাকর্মীদের সমাবেশস্থলে জড়ো হতে দেখা গেছে। তারা তারেক রহমান ও জিয়া পরিবারের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর স্বাভাবিক চলাচলে সম্ভাব্য বিঘ্নের জন্য আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা হিসেবে, ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড নিয়ে না আসার অনুরোধ জানানো হয়েছে।

ছাত্রদল সূত্র জানায়, সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের সামনে কয়েকটি রাজনৈতিক প্রতিশ্রুতি ঘোষণা করা হবে, যেগুলো ভবিষ্যতে বাস্তবায়নের দায়িত্ব ছাত্রসমাজকে নিতে হবে।

মূল বক্তব্য দেবেন তারেক রহমান। তার ভাষণে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, ফ্যাসিবাদী আওয়ামী শাসনের বিরুদ্ধে ছাত্রসমাজের ভূমিকা এবং ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণে করণীয় দিকনির্দেশনা থাকবে বলে জানা গেছে।

সমাবেশ সফল করতে ছাত্রদল গঠন করেছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। দেশের প্রতিটি জেলা ও মহানগর ইউনিট থেকে কর্মীদের ঢাকায় আনতে নেওয়া হয়েছে সুসংগঠিত প্রস্তুতি।

এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম থেকে একটি ২০ বগির বিশেষ ট্রেন আজ সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এবং সমাবেশ শেষে সন্ধ্যা ৭টায় পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরে যাবে।

ছাত্রদল নেতারা জানিয়েছেন, জুলাই-আগস্টের গণআন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ সমাবেশের মাধ্যমে তারা একটি নতুন রাজনৈতিক বার্তা জাতির সামনে উপস্থাপন করতে চান।

সমাবেশ ঘিরে শাহবাগ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com