1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১.০২ এএম
  • ৫৫ Time View

সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্যৎ তহবিলের (সিপিএফ) মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

বিগত অর্থবছরগুলোর মতো ২০২৬-২০২৭ অর্থবছরের জন্যও একই স্ল্যাবভিত্তিক মুনাফার হার (১৩, ১২ ও ১১ শতাংশ) নির্ধারণ করেছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরেও স্থিতির ওপর একই মুনাফার হার ছিল।

সোমবার (২১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আমানতের পরিমাণের ওপর ভিত্তি করে আগের নিয়মেই তিন ধাপে মুনাফা দেওয়া হবে। ১৫ লাখ টাকা পর্যন্ত: প্রারম্ভিক স্থিতির ওপর ১৩ শতাংশ মুনাফা, ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত: প্রারম্ভিক স্থিতির ওপর ১২ শতাংশ মুনাফা এবং ৩০ লাখ ১ টাকার বেশি: প্রারম্ভিক স্থিতির ওপর ১১ শতাংশ মুনাফা।

স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনসহ সকল সিপিএফভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক সংগতি একরকম নয়। তাই সংস্থাগুলো তাদের নিজস্ব বিধিবিধান অনুযায়ী এই হারকে সর্বোচ্চ সীমা ধরে প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

২০২১-২০২২ অর্থবছর থেকে জিপিএফ ও সিপিএফ-এ ফ্ল্যাট হারের বদলে এই স্ল্যাবভিত্তিক মুনাফা চালু করে অর্থ মন্ত্রণালয়, যা চলতি ২০২৬-২০২৭ অর্থবছরেও বজায় রাখা হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com