1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুর শাহজিবাজার গ্রিডে ফের অগ্নিকাণ্ড বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৪.৩৩ পিএম
  • ৮৮ Time View

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আবারও অগ্নিকাণ্ড হয়েছে। সোমবার (৪-আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর টিআর-২ নম্বর ব্রেকার ও সিটিতে আকস্মিকভাবে আগুন লাগে।

পাওয়ার গ্রিড কোম্পানি সূত্রে জানা গেছে, ব্রেকারে হঠাৎ ‘ফ্ল্যাশিং’ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও গ্রিড কর্মকর্তারা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়ে পুরো উপকেন্দ্র অচল হয়ে পড়ে। ঘটনার পরপরই পাওয়ার গ্রিড কোম্পানির প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেন। তবে ক্ষতির পরিমাণ এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

এ ঘটনায় হবিগঞ্জ জেলার শাহজিবাজার, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, নবীগঞ্জসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বন্ধ হয়েছে চা বাগান, শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রম। জনজীবনে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। পিডিবির প্রধান প্রকৌশলী আবদুল মান্নান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাওয়ার গ্রিড কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ চলছে। তবে প্রযুক্তিগত জটিলতার কারণে কিছুটা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com