1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

প্রথমবার লটারি কিনেই ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি

  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫.০৩ পিএম
  • ৯১ Time View

বিগ টিকিটের সবশেষ ড্র-তে দুই কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি ৬৯ লাখ টাকার বেশি) জ্যাকপট জিতেছেন দুবাইয়ে বসবাসকারী একজন বাংলাদেশি দর্জি। জানা গেছে, এটি ছিল তার কেনা প্রথম টিকিট।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান নামে ওই বাংলাদেশি গত ১৮ বছর ধরে দুবাইতে বসবাস করছেন। দর্জির কাজ করে যে আয় হতো, তা দিয়ে তিনি বাংলাদেশে থাকা তার পরিবারকে সহায়তা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছিলেন।

নিজের গল্প শেয়ার করে নিতে গিয়ে সবুজ মিয়া বলেন, ‘এটা আমার প্রথমবারের মতো কেনা টিকিট এবং আমি নিজেই এটি কিনেছিলাম। আমি প্রায়শই আমার আশপাশের বন্ধুদের কাছ থেকে বিগ টিকিটের কথা শুনতাম। তাই ভাবলাম, কেন একটা সুযোগ নেব না? পরে আমি আবুধাবিতে যাই এবং দোকান থেকে টিকিট কিনি।’

লটারি জয়ের খবরে হতবাক হওয়া সবুজ মিয়া আরও বলেন, ‘আমি একজন সাধারণ দর্জি, আমার বেতন খুবই কম। তাই আপনি কল্পনা করতে পারেন যে এই মুহূর্তে আমার মনে কী আবেগ কাজ করছে।’

এই লটারি জয় তার পরিবারের ভবিষ্যৎকে সম্পূর্ণরূপে বদলে দেয়ার সম্ভাবনা রাখে বলেও জানান তিনি। 

লটারির অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে ৩৬ বছর বয়সি এই বাংলাদেশি বলেন, ‘পুরস্কারের টাকা কীভাবে ব্যবহার করব সে বিষয়ে আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। আমি প্রথমে আমার পরিবারের সাথে কথা বলতে চাই। ভবিষ্যতে আমি আবার বিগ টিকিট থেকে কেনার কথা বিবেচনা করতে পারি। তবে আপাতত, আমি এই অবিশ্বাস্য জয়ে কৃতজ্ঞ এবং সন্তুষ্ট।’

তবে সবুজই এই মাসে একমাত্র ভাগ্যবান বিজয়ী নন। আরেক বাংলাদেশি প্রবাসী, যিনি ২০০৯ সাল থেকে শারজায় বসবাস করছেন, জিতেছেন পুরস্কার।

পারভেজ হোসেন নামে ৪২ বছর বয়সি ওই ব্যবসায়ী একটি নতুন রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন। বছরের পর বছর ধরে, পারভেজ তার এক বন্ধুর সাথে শারজাহ থেকে আবুধাবিতে প্রতি মাসে ভ্রমণ করে আসছেন এবং বিশ্বস্ততার সাথে দোকান থেকে বিগ টিকিটের এন্ট্রি কিনেছেন।

সূত্র: খালিজ টাইমস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com