1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Title :
দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা

খালেদা জিয়ার নাইকো মামলায় চার্জ শুনানি ১৯ ফেব্রুয়ারি

  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১২ পিএম
  • ২৩২ Time View

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতির মামলায় চার্জ শুনানির পরবর্তী তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে এ মামলায় চার্জ শুনানির তারিখ ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আংশিক চার্জ শুনানি করেন। আদালত ১৯ ফেব্রুয়ারি চার্জ শুনানির পরবর্তী তারিখ ঠিক করেছেন।

এদিন গিয়াস উদ্দিন আল মামুন এবং এমএএইচ সেলিমের পক্ষে চার্জ শুনানি করেন তাদের আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে আছে- তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম, নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এ মামলার আরেক আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com