1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

ন্যাশনাল ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৬.০৭ পিএম
  • ১৮৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক জনাব আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক জনাব মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব মোঃ আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক জনাব মোঃ জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ ব্যাংকের সম্মানীত শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক জনাব আবদুল আউয়াল মিন্টু তার বক্তব্যে বলেন, ন্যাশনাল ব্যাংকে অতীতে অনেক কিছুই হয়েছে, তবে আগামীতে এই ব্যাংকে কোন অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সকলেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ব্যাংকটির সুনাম ও অবস্থানকে পুনঃরুদ্ধার করতে। এছাড়া আগামী বছরের মধ্যে ব্যাংকের সার্বিক অবস্থা বর্তমান থেকে ভালো হবে তিনি সকল শেয়ারহোল্ডারকে আশ্বস্থ করেন।

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী বলেন, বর্তমান অবস্থা উন্নত করার জন্য আমরা সকল কর্মীরা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, আমার সকল উদ্যোগ কেবলমাত্র ব্যাংকের শেয়ারহোল্ডার, কর্মীবাহিনী এবং গ্রাহকদের স্বার্থ রক্ষা ও আস্থার পুনঃপ্রতিষ্ঠা করতেই নিবেদিত। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যাশনাল ব্যাংক তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে।

ন্যাশনাল ব্যাংকের কোম্পানি সচিব ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ কায়সার রশীদের সঞ্চালনায় সভায় ২০২৪ সমাপনী বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক নিয়োগ সহ নির্ধারিত আলোচ্য সূচীসমূহ অনুমোদিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com