1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

রাজধানীতে শুরু হচ্ছে ১১তম ইয়ার্ন, ফেব্রিক এন্ড এক্সেসরিজ শো-২০২৫

  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫.২৮ পিএম
  • ১০৩ Time View

[ঢাকা ১২ অগাস্ট ২০২৫] বিভিন্ন ধরনের ফেব্রিক, সুতা ও আনুষঙ্গিক পণ্য নিয়ে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে এএসকে ট্রেড এন্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আগামী ১৪ অগাস্ট ২০২৫, বসবে ‘১১তম ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো-২০২৫’ নামের চারদিন ব্যাপি বিশেষ এই প্রদর্শনী।

প্রদর্শনীতে একই ছাদের নিচে ১০০-এরও বেশি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নেবেন, যেখানে অংশগ্রহণকারী এসব প্রতিষ্ঠান নিজেদের তৈরি বিভিন্ন ফেব্রিক, সুতা এবং গার্মেন্টস এক্সেসরিজসহ তাদের উদ্ভাবনী নানা আনুষঙ্গিক পণ্য প্রদর্শন করবেন।

আন্তর্জাতিক ট্রেড শোটির মাধ্যমে দেশের তৈরি পোশাক খাত সংশ্লিষ্টদের তাদের ফেব্রিক, সুতা এবং গার্মেন্টস এক্সেসরিজসহ প্রয়োজনীয় আনুষাঙ্গিক সামগ্রীর চাহিদা অংশগ্রহণকারী আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।

প্রদর্শনীটি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক এবং বায়িং হাউস লক্ষ্য করে আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে খুব সহজেই বিদেশী সরবরাহকারীদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। ফেব্রিক, সুতা ও আনুষঙ্গিক উৎসের প্রধান গেটওয়ে হিসেবে কাজ করবে এই প্রদর্শনী যেখানে সহজেই সর্বশেষ উদ্ভাবন ও আন্তর্জাতিক পরিসরে নতুন সরবরাহকারীদের খুঁজে পেতে সক্ষম হবেন অংশগ্রহণকারীরা।

প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সুতা, রঙিন সুতা, এবং বোনা পোশাক তৈরির জন্য মিশ্র সুতা, বোনা ওভেন ফ্যাশন ফ্যাব্রিক, প্লাশ ফ্যাব্রিক, টিআর স্যুট ফ্যাব্রিক, উলের স্যুট ফ্যাব্রিক, ফ্যাশন প্রিন্টেড ফ্যাব্রিক, বোনা স্পোর্টস ফাংশনাল ফ্যাব্রিক, হোম ফ্যাব্রিক, খেলনা ফ্যাব্রিক এবং পোস্ট প্রসেস হট স্ট্যাম্পিং, সূচিকর্ম, কম্পোজিট, ফিল্ম, ফ্লকিংসহ পোশাক শিল্প খাতের আনুষাঙ্গিক প্রদর্শন করা হবে।

চার দিনের এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এবং শুধুমাত্র ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এএসকে সম্পর্কে-
এএসকে ট্রেড এন্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড বাংলাদেশে আন্তর্জাতিক ট্রেড শো-এর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে, যারা ২০০২ সালে তাদের প্রথম ট্রেড শো আয়োজন করে। এরপর থেকে তারা বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রায় ২০০টি ট্রেড শো আয়োজন করেছে। এই আয়োজনে উদ্দেশ্য হল বিশ্বব্যাপী প্রযুক্তি এবং সরবরাহকারীদের দেশী প্রস্তুতকারকদের দোরগোড়ায় নিয়ে আসা এবং এই শিল্পে অনুঘটকের ভূমিকা পালন করা। প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্পে বাংলাদেশের সম্ভাবনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছে এবং আন্তর্জাতিক সরবরাহকারীদের ব্যবসা করার জন্য অন্যতম একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com