সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইসরাইলে ইরানের সরাসরি হামলা হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানকে ট্রাম্পের হুমকি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা

বন্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৫ Time View

দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বন্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ না করে আন্তঃব্যাংক লেনদেনসহ বিভিন্ন স্বল্পমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ করে। এসব অর্থ দিয়ে লীজ অর্থায়নের মত দীর্ঘমেয়াদি বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান তহবিলের পরিপক্কতা অমিলের কারণে আন্তঃব্যাংক লেনদেনের দায় ও আমানতকারীদের অর্থ মেয়াদ শেষে পরিশোধে ব্যর্থ হচ্ছে, যা প্রত্যাশিত নয়।

এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বিদ্যমান পরিপক্কতা অমিলের সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পাবলিক মানির ঝুঁকি কমানোর লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আন্তঃব্যাংক লেনদেন পরিহার করতে বলা হয়েছে। এজন্য বন্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা যাচ্ছে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS