মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সাউথ বাংলা ব্যাংকের ২ উদ্যোক্তা বেচবে ৬৯ লাখ শেয়ার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭১ Time View

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের দুই উদ্যোক্তা ৬৯ লাখ ৩৮ হাজার ৪১৯ টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির অন্যতম উদ্যোক্তা মিজানুর রহমান কাছে কোম্পানিটির ৩৬ লাখ ৫৬ হাজার ২৬৩ টি শেয়ার রয়েছে। এখান থেকে এই উদ্যোক্তা ৩৫ লাখ ৫৬ হাজার ২৬৩টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

কোম্পানির আরেক উদ্যোক্তা সামসুন নাহার রহমানের কাছে কোম্পানিটির ৩৪ লাখ ৮২ হাজার ১৫৬টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৩৩ লাখ ৮২ হাজার ১৫৬টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে শেয়ার বিক্রি সম্পন্ন করবে ব্যাংকের দুই উদ্যোক্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS