1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বরিশালে ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৬.১৩ পিএম
  • ২৬৮ Time View

বরিশাল প্রতিনিধিঃ বাবা ও ছেলের মৃত্যুতে আত্মীয়-স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া।

প্রবাসী শাহিনের লাশ দেশে ফিরে না আসলেও বরিশাল শেবাচিম হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা আকুবালী সরদারকে শুক্রবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। দুবাই প্রবাসী ছেলে শাহিন সরদারের (৪৭) মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাবা আকুবালী সরদার (৭৮)।

ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের। শনিবার সকালে শাহিনের স্ত্রী চম্পা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, গত ২২ ডিসেম্বর দুপুরে স্বামীর সাথে তার সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়েছে।

তখন শাহিন তাকে জানিয়েছিলেন, বুকের ডান পাশে একটু ব্যাথা অনুভব হচ্ছে। পরে ওইদিন রাতে খবর পান তার প্রবাসী স্বামী স্ট্রোক করে মারা গেছেন। তিনি বলেন, বিষয়টি নিকট আত্মীয়রা সবাই জানলেও তার শ্বশুড় ও শ্বাশুড়ির কাছে কয়েকদিন চাঁপা রাখা হয়।

পরবর্তীতে লোকমুখে গত ২৮ ডিসেম্বর সকালে শাহিনের মৃত্যুর খবর জানতে পারেন তার বৃদ্ধ বাবা ও মা। চম্পা বেগম তার স্বামীর লাশ দুবাই থেকে দেশে আনার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

মৃত আকুবালীর মামাতো ভাই রুহুল আমিন সরদার জানান, গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে শাহিন সরদার স্টোক করে দুবাইতে বসে মৃত্যুবরণ করেন। ছেলের মৃত্যুর খবর গত ২৮ ডিসেম্বর সকালে জানতে পারেন আকুবালী। এরপরই তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন। প্রথমে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ও দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই মৃত্যুবরণ করেন আকুবালী।

সূত্রমতে, অসহায় পরিবারের সদস্যদের মুখে আহার যোগাতে বিগত ১৬ বছর পূর্বে শাহিন সরদার দুবাইগমণ করেন। সবশেষ ২০২০ সালের এপ্রিল মাসে ছুটি শেষে শাহিন বাড়ি থেকে পুর্নরায় দুবাইগমণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com