মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদে স্বাক্ষর এনসিপির রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত মুক্তাগাছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত জনআস্থার শীর্ষে মোস্তাফিজুর রহমান বাবুল, মন্ত্রীত্বের দাবি মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা বাসীর

রংপুরে মিছিল থেকে আটক ৯

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২১৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রংপুর মহানগরীতে জামায়াতের মিছিল থেকে ৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছে তারা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর নগরীর ভাঙ্গা মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি সুপার মার্কেট মোড় পর্যন্ত পৌঁছালে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, আজ জুমার নামাজ শেষে ভাঙ্গা মসজিদ মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে একটি মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু মিছিল কিংবা সমাবেশ করার জন্য তাদের কোনো অনুমতি ছিল না। এ কারণে আমরা তাদের মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বেআইনি সমাবেশ কিংবা মিছিল করার চেষ্টা করায় ৯ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, রংপুরে যাতে কেউ নাশকতা করতে না পারে সে জন্য পুলিশ সজাগ রয়েছে। নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS