1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম পরিচয়ে বসবাসকারীগণসহ দুর্বল জনগণের উপরনির্যাতন অবসানের লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হউন ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

আইপিএলের মিনি নিলামেও টাকার ছড়াছড়ি

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১১.০৫ এএম
  • ২০০ Time View

নামে মিনি হলেও এবারের আইপিএলের নিলাম ছাড়িয়ে গেছে মেগা নিলামকেও। ইতিহাস গড়ে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ইংলিশ বোলিং অলরাউন্ডার স্যাম কারান। মোট ৮০ জনকে ১৬৭ কোটি রুপি খরচে দলে ভিড়িয়েছে ১০ ফ্র্যাঞ্চাইজি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) কোচিতে অনুষ্ঠিত হয় আইপিএলের ১৬তম আসরের মিনি নিলাম। প্রাথমিক তালিকায় থাকা ৪০৫ ক্রিকেটারের মধ্যে ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন ছিলেন বিদেশি। মোট ৮৭ জন ক্রিকেটারকে কেনার সুযোগ ছিল দলগুলোর সামনে।  এবারের নিলামে তোলা হয় ১৫১ জনকে। তার মধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়ায় ৮০ জন ক্রিকেটারকে।

নিলামের পরে ১০টি দলের মধ্যে সাতটি দল তাদের পুরো দল তৈরি করে ফেলেছে। অর্থাৎ তাদের দলে ২৫জন করে ক্রিকেটার রয়েছে। তার মধ্যে ৮ জন করে ছিল বিদেশি ক্রিকেটার। দলগুলো হলো চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, লখনৌ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ।

মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভিড়িয়েছে ২৪ জন ক্রিকেটার। অর্থাৎ, আরও একজন কিনতে পারত তারা। তবে বিদেশি ক্রিকেটারের কোটা শেষ করেছে তারা। সব থেকে কম ২২ জন করে ক্রিকেটার ছিল কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসে। দু’টি দলেই রয়েছে ২২ জন করে ক্রিকেটার। কলকাতা তাদের ৮ জন বিদেশির কোটা পূর্ণ করে ফেললেও পাঞ্জাব দলে একজন কম বিদেশি রয়েছে।

এদিকে এবারের আইপিএলে সবাইকে ছাপিয়ে গেছেন স্যাম কারেন। ইংল্যান্ডের অলরাউন্ডারের দাম উঠেছে ১৮ কোটি ৫০ লাখ রুপি, যা আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি। কারান ছাড়াও ক্যামেরুন ক্রিন পেয়েছেন ১৭ কোটি ৫০ লাখ রুপি। স্টোকসকে কেনা হয় ১৬ কোটি ২৫ লাখ রুপিতে। এর আগের ১৫ আসরে সর্বোচ্চ মূল্যে কেনা খেলোয়াড়ের মূল্য ছিল ১৬ কোটি ২৫ লাখ রুপি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com