1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান: ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

  • আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৪.১১ পিএম
  • ২০৭ Time View

জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার আওয়ামীপন্থি শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, সিন্ডিকেট।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, অভিযুক্তদের এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে বলা হবে। যদি তারা নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা না দেন, তবে তাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হবে।

ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিন্ডিকেট সভায় অভিযোগের ভিত্তিতে চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদেরকে শোকজ করা হবে এবং জবাব পর্যালোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

অভিযুক্ত শিক্ষকরা হলেন—সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য), অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমান (জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য)।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া, আন্দোলন দমনে প্রশাসনকে সহযোগিতা করা এবং বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে চার শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

শোকজ নোটিশে তাদের কাছে কেন বহিষ্কার করা হবে না—তা ব্যাখ্যা করতে বলা হবে। সন্তোষজনক ব্যাখ্যা না দিলে বিশ্ববিদ্যালয় স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com