1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

বিকল্পধারার মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে ঋণ আত্মসাতের মামলা

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৫.৫২ পিএম
  • ২৯৫ Time View

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (বিআইএফসি) থেকে পৌনে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এবারের মামলায় মান্নানসহ বিআইএফসির ১২ কর্মকর্তা ও মালিক টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিককে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর)  দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিচালক আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার আসামিরা হলেন -বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি লি. (বিআইএফসি) মেজর (অব.) এম এ মান্নান, পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এন এম জাহাঙ্গীর আলম, রইস উদ্দিন আহমেদ, এ কে এম মহিউদ্দিন আহমেদ, রোকেয়া ফেরদৌস (স্বতন্ত্র পরিচালক), সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মালিক, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এডিপি অ্যান্ড ইউনিট হেড আহমেদ করিম চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন ও মালিক টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক রিজিয়া সুলতানা।

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজসে একে অন্যের সহায়তায় প্রতারণামূলকভাবে মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের রিজিয়া সুলতানার নামে বাংলাদশে ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের ঋণ চুক্তির মাধ্যমে ৯ কোটি ৭৭ লাখ ৯৪ হাজার ৮৯২ টাকা আত্মসাত করেছেন।

এজাহারে ঋণ মঞ্জুর এবং বিতরণ দেখিয়ে ওই টাকা স্থানান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে। আসামিদের দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা, ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

এর আগে নভেম্বরের মাঝামাঝিতে বিআইএফসি থেকে প্রায় ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেজর (অব.) আবদুল মান্নানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া আগেও মেজর (অব.) আব্দুল মান্নানের বিরুদ্ধে দুদকের দায়ের হওয়া দুই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। মামলাগুলোতে ১৪ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা ও ২৮ কোটি  ৮৪ লাখ ৩৫ হাজার ২৯৪ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com