1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

এশিয়ার ৭০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবি ১৫১

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৬.৫৩ পিএম
  • ২২৭ Time View

কিউএস বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ৭০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ১৫১তম স্থানে আছে। আর তালিকার শীর্ষে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি ও তৃতীয় স্থানে চীনের জিনহুয়া বিশ্ববিদ্যালয়।

চলতি সপ্তাহে প্রকাশিত এ তালিকায় মোট ১০০ স্কোরের মধ্যে ঢাবি পেয়েছে ৩২ দশমিক ৪। বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পেয়েছে ২৬.৯ স্কোর (১৯৯তম) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) পেয়েছে ২৪.৮ স্কোর (২১৯তম)।

এ তালিকায় শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের আছে ৭টি এবং পাকিস্তানের ৩টি।

দক্ষিণ এশিয়ার মধ্যে ৪০তম অবস্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, বোম্বে। আর পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এনইউএসটি) ইসলামাবাদের অবস্থান ৬৭তম।

শিক্ষা ও শিক্ষকদের সুনাম, পিএইচডির সংখ্যা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর হারের ওপর ভিত্তি করে এই র‌্যাঙ্কিং করা হয়।

র‌্যাঙ্কিংয়ে থাকা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্র্যাক ৩০১-৩৫০, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ৩৫১-৪০০, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ৪০১-৪৫০ এর মধ্যে স্থান পেয়েছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৫১-৫০০-এর মধ্যে স্থান পেয়েছে। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৫০১-৫৫০-এর মধ্যে আছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ৬৫১-৭০০ এর মধ্যে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com