সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নতুন নোট ছাড়বে না কেন্দ্রীয় ব্যাংক, তবু কর্মীদের জন্য বরাদ্দ আইসিবি চত্বরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫২তম সভা অনুষ্ঠিত এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আর.এ. স্পিনিং ও আউটপেস স্পিনিং মিলসের জন্য ৬৫০ কোটি টাকার সিন্ডিকেটেড ফাইন্যান্সিং এর ব্যবস্থা করবে কমিউনিটি ব্যাংক ভিভোর ‘ওয়াই সো কুল’ থিমে- শুরু হলো সোশ্যাল মিডিয়া রিল চ্যালেঞ্জ কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই!

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৮৫ Time View

আবারো হাজার ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এক হাজার ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৬৩০ জন ডেঙ্গু-আক্রান্ত রোগী।

এদিকে এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩৬ জন মারা গেছেন।

রোববার (৩০ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৬১৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০২ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৫০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২৮০ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ১৫১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ৩৮৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS