1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে চুয়াডাঙ্গায় টেনিস খেলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পুঁজিবাজারকে সুসংহত ও সক্রিয় রাখতে আইসিবিকে নির্দেশ

  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ১১.০৭ এএম
  • ৩১৯ Time View

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) পুঁজিবাজারকে সুসংহত ও সক্রিয় রাখতে আরও কার্যকর ভূমিকা পালনে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে আইসিবির বিষয়ে নেওয়া পদক্ষেপ, শেয়ারবাজারকে সুসংহত ও সক্রিয় রাখতে আইসিবির ভূমিকা, বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহ বাড়াতে আইসিবির নেওয়া কার্যক্রম, শিল্পখাতে আইসিবির বিনিয়োগ তথা দেশের শিল্পায়নে আইসিবির ভূমিকা, দেশের স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে আইসিবির প্রয়াস, আইসিবির বিগত ১০ বছরের লাভ-লোকসানের হিসাবসহ আর্থিক বিবরণী এবং অনিষ্পন্ন অডিট আপত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে শেয়ারবাজারকে সুসংহত ও সক্রিয় রাখতে আইসিবিকে আরও কার্যকর ভূমিকা পালনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. মাহবুবউল আলম হানিফ, মুহিবুর রহমান মানিক ও নাহিদ ইজাহার খান উপস্থিত ছিলেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের জানান, সরকারের সদিচ্ছা সত্ত্বেও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণে ব্যর্থ হচ্ছে আইসিবি। আইসিবির ঋণ আদায়ের হার সর্বোচ্চ ৩০ শতাংশ। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, অনেক অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হয়নি। অডিট আপত্তির সংখ্যাও বেশি। এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। কমিটির পক্ষ থেকে ওইসব ঋণ অনুমোদনে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঋণ আদায়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com