1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে চুয়াডাঙ্গায় টেনিস খেলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা

  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২.৫৯ পিএম
  • ১৬০ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ও তীব্র গরমে সাধারণ মানুষ যখন ভোগান্তিতে, তখন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টেনিস খেলার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টেনিস খেলা অনুষ্ঠিত হয়। পরে খেলার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কয়েকজনকে টেনিস খেলতে দেখা যায়। তবে ওই খেলায় কারা অংশ নিয়েছেন বা কারা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়। একপর্যায়ে দাবি ওঠে, জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই খেলায় অংশ নিয়েছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিষ্কার করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অফিসার্স ক্লাবের সদস্যরা খেলাধুলা করে থাকেন।

তবে কারা এখানে খেলাধুলা করছে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এম. তারিক-উজ-জামান জানান, আলোচিত টেনিস খেলার সঙ্গে জেলা প্রশাসনের কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সম্পৃক্ততা নেই। জেলা প্রশাসনের কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই খেলায় অংশ নেননি বলেও তিনি নিশ্চিত করেন।

এদিকে রাতেই চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় SFTV-তে প্রকাশিত ‘বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে চুয়াডাঙ্গায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টেনিস খেলা’ শিরোনামের পোস্টকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য বলে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টেনিস খেলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। ফলে ওই পোস্টে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের মাধ্যমে জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে কোনো তথ্য, ছবি বা বক্তব্য প্রকাশ ও প্রচারের আগে সংশ্লিষ্ট তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাইয়ের আহ্বান জানানো হয়। যাচাই-বাছাই ছাড়া নেতিবাচক, বিভ্রান্তিকর ও অপতথ্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে পারে বলেও উল্লেখ করা হয়।

এ ধরনের তথ্য যাচাই না করে পোস্ট, শেয়ার বা পুনঃপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসন সতর্ক করে, ভবিষ্যতে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, SFTV কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, টেনিস খেলা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি তাদের নজরে এলেও সেখানে কারা খেলেছেন, সে বিষয়ে তারা অবগত ছিল না এবং তাদের প্রতিনিধিও বিষয়টি সম্পর্কে নিশ্চিত ছিলেন না। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সংবাদটি প্রকাশ করা হয়েছিল। কোনো ব্যক্তি, কর্মকর্তা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা বা ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সংবাদটি প্রকাশ করা হয়নি বলেও তারা দাবি করেছে।

SFTV কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সংবাদে কারা টেনিস খেলেছেন—এ বিষয়ে সঠিক তথ্য নিশ্চিত না করেই সংবাদ প্রকাশ হওয়ায় অনিচ্ছাকৃতভাবে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ভুলের জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে তথ্য আরও সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করার আশ্বাস দিয়েছে।

এদিকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ও তীব্র গরমে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টেনিস খেলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, আলোচিত টেনিস খেলার সঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সম্পৃক্ততা নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com