1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ১১.১৪ এএম
  • ১৮৫ Time View

নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার আজ বাঁচা-মরার লড়াই। হারলে তো বটেই, জয় ছাড়া অন্য যে কোনো ফলাফলেই বিদায়ঘণ্টা বেজে যাবে বিশ্বকাপ থেকে।

এমন এক ম্যাচে ডাচদের বিপক্ষে টস জিতেছে লঙ্কানরা। নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেন এই সিদ্ধান্ত, তার পক্ষে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার যুক্তি, ‘এই উইকেটটা এখনো ব্যবহার করা হয়নি। আমাদের ব্যাটাররা ভালো ফর্মে আছে।’

ওদিকে নেদারলুয়ান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসও জানালেন, টস জিতলে ব্যাটই করতে চাইতেন আগে। বললেন, ‘আমরাও সম্ভবত ব্যাটিংই করতাম। তবে আগে বল করলেও অবস্থার খুব একটা পরিবর্তন হবে বলে মনে হয় না। আমাদের বোলিং আক্রমণটা বেশ রোমাঞ্চকর। আমরা এখানে টানা তৃতীয় ম্যাচ জিততে এসেছি। আশা করি আমরা সেটা করতে পারব।’

নেদারল্যান্ডস একাদশ:

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন

শ্রীলঙ্কা একাদশ:

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, লাহিরু কুমারা, মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com